প্রকাশিত: ২২/০৩/২০২০ ৮:২৫ পিএম

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলায় রাজস্ব বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয় এর শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়
নির্ধারিত সময় সকাল ১১টায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। সবাই মুখে মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরওয়ার কামাল।

রাজস্ব সভা শুরু হওয়ার পর কক্সবাজারের ৭ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং ভূমি সংক্রান্ত কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগদান করেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার জানান।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, আলোচিত করোনা ভাইরাস এ কারণে পুরো দেশ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে রেখে রাষ্ট্রীয় প্রয়োজনে অফিসের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে হচ্ছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer