প্রকাশিত: ০৫/১১/২০২১ ৫:২৭ পিএম

জুতা ছিড়লে বা কালি করতে হলে রাস্তায় রাস্তায় হন্যে হয়ে চর্মকার বা মুচিদের খুঁজতে হয়। কিন্তু কখনো কি শুনেছেন চর্মকারদের বাজারের কথা? ভিন দেশের নয়, আমাদের দেশেই ২২ জন মুচিকে নিয়ে গড়ে উঠেছে এমনি একটি বাজার। বলছি কক্সবাজার বুট পালিশ মার্কেটের কথা। রাস্তায় বসে থাকা এমনি ২২ জন চর্মকারকে পুনর্বাসন করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

মতিলাল ঋষি দাস। ছোট বেলাতেই বাবার সাথে জুতা মেরামতের কাজ করেন তিনি। রোদ-ঝড়-বৃষ্টি সব মাথায় নিয়ে, বংশ পরম্পরায় কক্সবাজার লাল দীঘির পারে বসেই এ কাজ করতেন মতি। স্বপ্নেও যা কল্পনা করেননি তাই এখন রূপ নিয়েছে বাস্তবে। তাদের জন্য কক্সবাজারেই তৈরী হয়েছে মার্কেট। নাম যার বুট পালিশ।

মতিলালের মত স্বস্তি ফিরেছে অরবিন্দর ঋষি দাস, প্রমোদ দাসসহ এই মার্কেটে ব্যবসা করা ২২ জনের মনে। গরম থেকে বাঁচতে মাথা উপর আছে পাখা, বৃষ্টিতে আছে ছাদ। আছে নিজেদের নির্দিষ্ট দোকান। সব মিলিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

এক ছাদের নিচে এতজন চর্মকার থাকায় আগের মত আর রাস্তায় রাস্তায় ঘুরতে হয় না বলে জানান স্থানীয়রা। নির্দিষ্ট জায়গায় এসেই নিজেদের কাজ সময় মতই করাতে পারছেন তারা।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ লে. কর্ণেল (অব.) ফোরকান আহমেদ বলছে, পর্যটন নগরীর সৌন্দর্য বাড়াতেই এই উদ্যোগ। বেদখল একটি দিঘি দখল মুক্ত করে গড়ে তোলা হয়েছে বুট পালিশ মার্কেট।

কক্সবাজারকে আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...