ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ৬:৩৫ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে একদিন বন্ধ থাকার পর সোমবার থেকে ফের চালু হয়েছে কক্সবাজার বিমানবন্দর। সোমবার দুপুর আড়াইটায় ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তবে, এরপর আর কোনো উড়োজাহাজ ঢাকা থেকে ছেড়ে আসেনি।

এদিকে, কক্সবাজার বিমানবন্দরের এক কর্মকতা জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

ওই কর্মকর্তা জানান, বৈরি আবহাওয়ার মাঝে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করলেও সকালের দিকে নভোএয়ারে একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আবার ঢাকায় ফিরে গেছে।

কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন চব্বিশটি ফ্লাইট উঠানামা করে। এ ছাড়া কয়েকটি কার্গো ফ্লাইট পরিচালিত হয় কক্সবাজার বিমানবন্দর থেকে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...