প্রকাশিত: ১৮/০৩/২০১৯ ৭:৫০ এএম
ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি::
সাদা পোশাকধারী একদল লোক বাড়ি থেকে তুলে নিয়ে যায় যুবক আবদুর রশিদকে (৩৩) । পাঁচ ঘন্টার পর তার লাশ মিলল কক্সবাজার সদর হাসপাতাল মর্গে। নিহত কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীর হালিমা পাড়ার আবদুল মালেকের পুত্র। রোববার ভোর ৪টায় রামুর উপজেলা দক্ষিণমিঠাছড়ির হাড়িরমাথা নিজের পাড়ার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় বলে জানান তার বড়বোন রশিদা বেগম।

রশিদা বেগম জানান, আবদুর রশিদ মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চেইন্দায় বসবাস করতেন। প্রতিদিনের মতো রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন আবদুর রশিদ। ভোর ৪টার দিকে ৭/৮ জনের একদল সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। এর পাঁচ ঘন্টা পর পরিবারের লোকজন খবর পায়- কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে আবদুর রশিদের লাশ। তার বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আবদুর রশিদ ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে তিনটি ইয়াবা মামলা রয়েছে। এসব মামলায় তিনি কয়েকবার জেলও খেটেছেন। তবে পুলিশের সোর্স হিসেবেও পরিচয় দিতেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বলেন, ‘কে বা কারা সকালের দিকে একটি লাশ মর্গে ফেলে রেখে যায়। পরে খোঁজ নিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়- তিনি পাহাড়তলীর আবদুর রশিদ। তিনি একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মামলাও রয়েছে।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer