উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১০/২০২৬ ৯:৪৮ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ‘সবুজ পাহাড়ের বাঁকে’ এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে কাত হয়ে যায়। বিকট শব্দে স্থানীয়রা ও পথচারীরা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালুমঘাট হাইওয়ে পুলিশ। তবে গুরুতর আঘাত পাওয়ায় ২ যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পরই নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ২২-২৫ বছরের মধ্যে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলাকালে টেকনাফের দক্ষিণ হ্নীলা এলাকার বাসিন্দা আব্দুল্লাহ নামে এক যুবকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি পাওয়া গেছে। সেই সূত্র ধরে নিহত ও আহতদের সঠিক পরিচয় বের করার চেষ্টা চলছে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানান, দুর্ঘটনায় পতিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...