উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২২/০৯/২০২৪ ৩:৩০ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার ট্রাকের চাপায় মো.জুয়েল (২৮) নামে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড স্বপ্নপুরীস্থ মরহুম শামসুদ্দীন পেশ কারের ছেলে ও আবুল খায়ের কোম্পানর বিক্রয় প্রতিনিধি ছিলেন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠ এলাকায় দ্রুতগতির ইট বোঝাই একটি ডাম্পার ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেল চালক জুয়েলকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি মনজুরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...