ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৫/২০২৩ ৯:০৯ এএম

কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলার ৬৮তম আসরে কুমিল্লার বাঘা শরীফ ও উখিয়ার নুর মোহাম্মদ বলী যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একে অপরকে পরাজিত করতে না পারায় তাদের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

নুর মোহাম্মদ গতবারের চ্যাম্পিয়ন আর বাঘা কক্সবাজারের মাঠে এবারই প্রথম প্রতিযোগী। চট্টগ্রামের জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলী মহেশখালীর কালু বলীর সঙ্গে বাছাই পর্বে হেরে যান।
কক্সবাজারের ডিসি সাহেবের বলী খেলায় সারাদেশ থেকে তিন শতাধিক বলী অংশগ্রহণ করেন। ফাইনালে দ্বিতীয় পুরস্কারের খেলাও যৌথ চ্যাম্পিয়নে শেষ হয়েছে। এখানে চকরিয়ার ডুলাহাজারার রমিজ বলী ও মহেশখালীর মোহাম্মদ হোসেন বলী পুরস্কার ভাগাভাগি করেছেন।

তৃতীয় পুরস্কারের খেলায় মহেশখালীর কবির বলী চ্যাম্পিয়ন ও রানার্স আপ হন একই উপজেলার লালু বলী।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান।

বিভাগীয় কমিশনার বলেন, বলী খেলা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে। এই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে লোকজনের আগমন সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে। দেশের প্রতিটি ক্রীড়াকে এগিয়ে নিতে সরকার আন্তরিক। খেলাধুলায় আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে। আধুনিক সব খেলার সঙ্গে গ্রাম বাংলার এই বলী খেলা আমাদের টিকিয়ে রাখতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...