প্রকাশিত: ১২/০৬/২০১৯ ২:১১ পিএম , আপডেট: ১২/০৬/২০১৯ ২:১২ পিএম

শাহীন মাহমুদ রাসেল::
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় বন্য হাতির আক্রমণে কালা মিয়া (৮২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জানারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা মিয়া ওই এলাকার বাসিন্দা মৃত নজির আহাম্মদের ছেলে।

নিহতের ছেলে ছৈয়দ হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে সে তাহাজ্জদ নামাজের উদ্দেশ্যে তার বাড়ির পার্শ্ববর্তী একটি টিউবওয়েল থেকে পানি সরবরাহ করতে গেলে বন্য হাতির কবলে পড়ে। সকালে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সুলতান।

স্থানীয়ররা জানায়, জানার ঘোনায় গত এক বছর ধরে ৫ গ্রামে অন্তত ২০ হাজার মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে বন্য হাতি। এর আগে ওই এলাকায় হাতির আক্রমণে মুফিজুর রহমান নামের একজন নিহত হয়েছিলেন।

স্থানীয় যুবক ইদ্রিস জানান, দিনের বেলায় হাতি চাইন্দাঘোনা পাহাড়ের গহীনে লুকিয়ে থাকলেও রাত পোহালেই চলে আসছে লোকালয়ে। হাতির তান্ডব ঠেকাতে গ্রামে গ্রামে রাত জেগে পাহারাও বসিয়েছিলেন এলাকাবাসী।

ইউপি চেয়ারম্যান টিপু সুলতান বলেন, হাতি আতংকে মানুষের ঘুম হারাম হলেও হাতি তাড়াতে এখনও পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেই প্রশাসনের। মূলত বিষয়টি বন বিভাগের আওতায় হলেও তারা গ্রামবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে দায় সেরেছে।

সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে কয়েকটি হাতি রাতের বেলায় জানারঘোনা, মহুরি পাড়া, ফোটখালী, দক্ষিণ হাজিপাড়া গ্রামের কোন না কোন বাড়িতে হানা দিয়েছে। হাতি আতংকে এসব এলাকার মানুষ রাতের বেলায় খুব একটা ঘর থেকে বেরোচ্ছে না। আবার ঘরের মধ্যেও ভয়ে থাকতে হয় তান্ডবের। ২০ দিন আগে দক্ষিণ জানারঘোনা গ্রামে তান্ডব চালিয়ে একটি বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলে হাতি। হাতির ধাক্কায় এক বয়োবৃদ্ধ মহিলা আহত হন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...