প্রকাশিত: ১১/০৭/২০১৯ ১১:০৫ এএম , আপডেট: ১১/০৭/২০১৯ ১১:০৫ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. আব্দুল মালেক (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী। বন্দুকযুদ্ধের ঘটনায় তাদের তিনজন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘ইয়াবা উদ্ধার অভিযানে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।’

‘‘পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর মাদককারবারীরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় এলজি, ১৩ রাউন্ড গুলি, ২১টি গুলির খালি খোসা এবং ৫ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ নতুন পল্লান পাড়া এলাকার মৃত মকবুল আহমদের পুত্র মো. আব্দুল মালেককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, এ সময় পুলিশের এএসআই রামচন্দ্র দাশ, কনেস্টেবল আব্দুস শুক্কুুর ও রাজু আহমদ আহত হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...