ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ৩:৩৫ পিএম , আপডেট: ২৬/০৬/২০২৫ ৩:৩৭ পিএম
ছবি/ প্রতীকী

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকায় দুই বড় ভাইয়ের ছুরিকাঘাতে শওকত ওসমান (২৩) নামে এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ভারুয়াখালী এবং রশিদনগর লাগোয়া রেলপথ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হওয়ার শওকত ওসমান আদর্শ গ্রামের মৃত হামিদ হোসেনের পুত্র।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈবুর রহমান।

নিহত শওকত ওসমানের মা রেহানা বেগম জানান, পৈতৃক ভিটায় ঠাঁই না হওয়ায় তিন পুত্রের জন্য পাশে একটি ভিটা ক্রয় করেন রেহানা বেগম। এই ভিটার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাহিত দুই বড় ভাই কাউসার ওসমান ও সাইফুল ইসলামের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় অবিবাহিত ছোট ভাই শওকত ওসমানের। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই বিরোধ চলে আসছিল।

এর জের ধরে দুই বড় ভাই মিলে বাড়ি থেকে দূরে রেল লাইনস্থ পাড়ার দোকানে অবস্থানকালে শওকত ওসমানকে নির্মমভাবে ছুরিকাঘাত করে।

এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একদল পুলিশ পাঠানো হয়। তারা মৃতদেহে দর সুরতহার রিপোর্ট করেছেন। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।’

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...