প্রকাশিত: ১৩/১১/২০২১ ৯:৪৫ এএম

কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ছয় দিন ধরে সমুদ্রে বোটে ভাসছিলেন তারা।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেল তিনটায় উদ্ধার করা জেলেদের কুতুবদিয়ায় বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্ধার জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউর করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। তারা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ১৭ জন জেলেসহ ‘খাজা আজমির’ নামের ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। এরই একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ভাসমান অবস্থায় গত ছয় দিন সমুদ্রে অবস্থান করে। পরে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বোটে থাকা জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধার করা জেলেদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি সরবরাহ করে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer