প্রকাশিত: ১৮/০৩/২০২০ ৯:৪৩ এএম , আপডেট: ১৮/০৩/২০২০ ৬:৩১ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক রিয়াজ মোঃ সামি(২৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭মার্চ) রাত ৮টার দিকে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামি চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকার মোঃ ইলিয়াসের ছেলে ও চট্টগ্রামের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, রিয়াজ মোঃ সামির মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তিনি হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার অভিমুখী একটি দ্রুতগতির প্রাইভেট কার তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ীটি ধরতে চেষ্টা চালানো হচ্ছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer