উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৩/২০২৩ ৯:০৭ এএম

# অপরাধ ঠেকাতে উদ্যোগ, কিউআর কোডে মিলবে চালকের সব তথ্য

কক্সবাজার শহরে চলাচলরত প্রত্যেক গাড়ির চালককে ডাটাবেজের আওতায় আনা হবে। প্রত্যেক চালকের ছবিসহ ডাটাবেজ হবে এবং তাতে কিউআর কোড সন্নিবেশ করা হবে। এর ফলে পর্যটকরা ওই কিউআর কোডের মাধ্যমে চালকের সম্পর্কে বিস্তারিত তথ্য পাবে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম।
পর্যটন নগরী কক্সবাজারে নিরাপদ ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করার লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ ‘ট্রাফিক সচেতনতা পক্ষ’ কার্যক্রম হাতে নিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শহরের কলাতলীর ডলফিন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম।

এসময় পুলিশ সুপার বলেন, পূর্ণাঙ্গ ডাটাবেজ এবং কিউআর কোড সন্নিবেশ করা হলে চালক এবং যাত্রীদের মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হবে। ফলে গাড়ির মাধ্যমে যেসব অপরাধ হয় তা আর হবে না। গাড়িতে উঠে যদি কখনো কোন পর্যটক বিপদে পড়ে তখন অভিযোগ জানাতে পারবে। নিরাপদ পর্যটন নগরী গড়তেই এ উদ্যোগ।
ট্রাফিক সচেতনতা পক্ষ’র এবারের শ্লোগান ‘সুন্দর করে গাড়ি চালান, জরিমানা এড়িয়ে চলুন।’ এসময় জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারনাও চালানো হয়। বেশকিছু মোটরসাইকেলে লাগানো হয় স্টিকার।
পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম বলেন, ‘ট্রাফিক আইন অমান্য করলে শাস্তি অনিবার্য। যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। এ বিষয়ে কঠোর নজরদারি করা হবে।’
কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জসিম উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, ট্রাফিক বিভাগের মোঃ আমজাদ হোসেন, পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন, মোঃ তুহিন আহমেদ, এস এম শওকত হোসেন, নির্মল দেবনাথ, পলাশ চন্দ্র সাহা, মোঃ রফিকুল রহমান, ট্রাফিক সেক্টরের ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...