প্রকাশিত: ১৬/০৯/২০২১ ৯:২৫ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্টে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন এক নারী পর্যটক । ওই নারী দুই পায়ে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং থেকে তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে আহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, নিয়ম হচ্ছে বিকেল ৩টা পর্যন্ত এ প্যারাসেইলিং করতে পারবেন। সে জন্য জেলা প্রশাসন চারটি প্যারাসেইলিং পয়েন্ট নির্ধারণ করে ও লিজ দেয়। প্রতিদিনের মতো আজকেও প্যারাসেইলিং চলছিল।

তবে নিয়ম ভেঙে সন্ধ্যা ৬টায় এ নারীকে প্যারাসেইলিং করাচ্ছিলেন মো. ফরিদের মালিকানাধীন এ প্যারাসেইলিংয়ের চালক। অন্ধকার হয়ে গেলে নেমে আসার সময় অদক্ষতার কারণে সৈকতের বালিয়াড়িতে ছিটকে পড়েন নারী পর্যটক।

তাকে উদ্ধার না করে উল্টো সামনের দিকে টেনে নিয়ে আসে চালক। যার ফলে তার দুই পা ও কোমরে জখম হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এক পর্যটক প্যারাসেইলিং করতে গিয়ে পড়ে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি দুই পায়ে আঘাত পেয়েছেন। সুত্র: ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer