ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১০/২০২৬ ১১:৪৪ এএম

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক।

সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজারের চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী সামশুল আলম বিড়ালটিকে অত্যন্ত যত্নে লালন-পালন করছিলেন। ঘটনার দিন সকালে সামশুল আলম তার পালিত ছাগল বাড়ির পেছনে খালি চারণভূমিতে বেঁধে দিতে গেলে বিড়ালটি পেছন পেছন চলে যায়।

এ সময় প্রতিবেশী ফরিজা বেগমের পালিত কুকুর বিড়ালটিকে আক্রমণের চেষ্টা করলে সামশুল আলম ধাওয়া করে তাড়িয়ে দেন। এতে ফরিজা বেগম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি পেটান। বিড়াল গুরুতর আহত হয়ে মারা যায়।

ঘটনার পরপর পোষা প্রাণীটিকে উদ্ধার করে চকরিয়া পশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। পরে বিড়ালের মরদেহ নিয়ে থানায় গিয়ে অভিযোগ দেন সামশুল।

বিড়ালের মালিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সে শুধু একটা বিড়াল ছিল না, আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ আর কোনো অবলা প্রাণীর ওপর এমন অত্যাচার করার সাহস না পায়।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘একটি বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পাঠকের মতামত

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...