ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১০:৩০ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে বেলাল হোসেন নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহারবিল রামপুর এলাকায় মারা যায় সে।

মারা যাওয়া বেলাল হোসেন একই এলাকার ইসলামিয়া মিজবাহুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি গ্রামের বশির উল্লাহর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ছেলে পুকুরে ডুবে মারা গেছে বলে দাবি করেছেন শিক্ষার্থীর বাবা বশির উল্লাহ। তিনি বিনা ময়নাতদন্তে ছেলের মরদেহ দাফনের জন্য লিখিত আবেদন করেছেন। পুলিশের তদন্তেও অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় আবেদনটি আমলে নিয়ে শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...