প্রকাশিত: ২১/০১/২০২১ ১০:৩০ এএম

জাহেদ হাসান::
কক্সবাজারের পেকুয়া বাজারে নিষিদ্ধ পলিথিন মওজুদ ও বিক্রি করার দায়ে ৬ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ২ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের এনর্ফোসমেন্ট টিম এবং সহকারী কমিশনার(ভূুমি) পেকুয়া কার্যালয়ের যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার চৌমুহনী ও পেকুয়া বাজার নামক স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে পেকুয়া চৌমুহনী এলাকায় নিষিদ্ধ পলিথিন বিতরণের দ্ধায়ে ভাই ভাই স্টোরের মালিক রেজাউল করিমকে ৩০ হাজার টাকা,আজিম স্টোরের মালিক নূরুল আজিমকে ১০ হাজার টাকা, জিএম স্টোরের মালিক রেজাউল করিমকে ৩ হাজার টাকা, করিম স্টোরের মালিক আরিফুল ইসলামকে ১ হাজার টাকা এবং পেকুয়া বাজারের আসিক স্টোরের মালিক মোঃ আসিককে ৩ হাজার টাকা ও নূরুল কবির ট্রেডার্স এর মালিক নূরুল কবিরকে ১ হাজার টাকাসহ মোট ৪৮ হাজার টাকা জরিমানা নির্ধারণ ও আদায় করা হয়।এ সময় দোকানগুলো থেকে মোট ১৪৫২ কেজি নিষদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা।

মোবাইল কোর্ট অভিযানে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা, পরিদর্শক মাহবুবুল ইসলাম, এনফোর্সমেন্ট টিমের অন্যান্য সদস্যগণসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

উক্ত মোবাইলকোর্ট পরিচালনা করেন মীকি মারমা, সহকারী কমিশনার (ভূমি),পেকুয়া এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...