ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ৯:০৯ এএম

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট এক নির্মাণ শ্রমিককে বাঁচাতে গিয়ে সাইমন নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

রোববার (২ জুন) সন্ধ্যা ৬ টার দিকে বিজিবি ক্যাম্প সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইমন ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শহীদ নামের এক ব্যক্তির ভবনে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন সাইমন। ভবনটিতে নির্মাণ শ্রমিক রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যায় সাইমন। এতে দুইজনই বিদুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...