ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০২/২০২৬ ৮:৩২ এএম

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন: চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) ও একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৯)।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনটিতে তিন শ্রমিক কাজ করছিলেন। ভবনটির পাশেই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিল। সেই তারে প্রথমে লাল মুহিত বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর উসমান বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় পলেস্তারার কাজ করার সময় পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন দুজন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা মরদেহ দুটি সুরতহাল করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer