প্রকাশিত: ৩১/১০/২০২১ ২:১৯ পিএম
Single Page Top

সোয়েব সাঈদ, রামু ::
কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেছেন- শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠু ও পক্ষপাতহীন নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। এজন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও আন্তরিক ভূমিকা রাখতে হবে।

নির্বাচন নিয়ে কেউ আচরণবিধি লংঘন ও বিশৃঙ্খলা সৃষ্টি কঠোর ব্যবস্থা নেয়া হবে। সারাদেশের মতো রামুতেও নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশে। জনগণ যাকে ভোট দিবে তিনিই নির্বাচিত হবেন।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রামুর ১১টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাৎ হোসেন, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় উপস্থিত উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধী একাধিক চেয়ারম্যান প্রার্থী তাদের বক্তব্যে নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর দাবি জানান।

এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিগত নির্বাচনে সরকার দলীয় প্রার্থীরা প্রভাব বিস্তার করে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে ব্যালটে সীল মারার অভিযোগ রয়েছে। তাছাড়া প্রচার-প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মূখীন হতে হতে হয়। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হলে সকল প্রার্থীদের সমান-সুযোগ দিতে হবে। প্রার্থীদের অভিযোগ গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানান জেলা প্রশাসক

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer