প্রকাশিত: ২৩/১২/২০১৮ ৭:৩৯ এএম

দীপক শর্মা দীপু ::
কক্সবাজারে বিচ্ছিন্ন দ্বীপ, উপকুলীয় ও দুর্গম এলাকাসহ বিচ্ছিন্ন এলাকায় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করা দু:সাধ্য হতে পারে। তাই কক্সবাজারে নির্বাচন চলাকালিন নিরাপত্তা নিশ্চিত করতে হেলিকপ্টার প্রয়োজন। এজন্য নির্বাচন কমিশন থেকে ২ টি এম আই ১৭ হেলিকপ্টার চাওয়া হয়েছে এবং পাওয়া যাবে। এমন কথা বললেন কক্সবাজার জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: কামাল হোসেন। ২২ ডিসেম্বর নারীদের নির্বাচনে অংশগ্রহন ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামুলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আারো বলেন, নির্বাচনের দিন ম্যাজিস্ট্রেটসহ এক প্লাটুন বিজিবি হেলিকপ্টারে জেলার ৪ টি নির্বাচনী আসনের দুর্গম এলাকায় যাবেন। এছাড়া জরুরী মুহুর্তে বিশেষ প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী এলাকা পরিদর্শন করাসহ কার্যকর পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, নির্বাচনে কোন প্রকার বিশৃংখলা সহ্য করা হবেনা । সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড, আনসার, গ্রাম পুলিশের সমন্বয়ে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কক্সবাজারের হোটেল সীগালে ২২ ডিসেম্বর নারীদের নির্বাচনে অংশগ্রহন ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিসার মো.: বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ সচিব সাইফুল হক চৌধুরী, পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসদুর রহমান মোল্লা, কক্সবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মীর জাফর আহমদ ও মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক।
সভায় বক্তারা বলেন, এবার নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নারীরা তাদের অগ্রাধিকার নিয়ে ভোট দেবেন। তারা তাদের ভোটাধিকার নিশ্চিন্তে প্রয়োগ করবেন। দেশ বিদেশ

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer