প্রকাশিত: ০৮/১২/২০২১ ৭:২৭ এএম

কক্সবাজার সদরের ঝিলংজায় দুই বন্ধুর হাতে ধর্ষণের শিকার হয়েছেন তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রী। গত বুধবার (১ ডিসেম্বর) ঝিলংজা মহুরিপাড়াস্থ কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন (উড়নি) এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার দুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এলাকা ও সমাজের মাথাদের কাছে ঘটনার সমাধান চেয়েও না পেয়ে ৫দিনের মাথায় কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেন ধর্ষিতার মা। রিপোর্ট লেখা পর্যন্ত (৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত) মামলা নথিভুক্ত হয়নি।

এ প্রসঙ্গে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ধর্ষণের একটি অভিযোগ পেয়েছি। আমাদের মতো করে তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

পাশবিকতার শিকার নুরী (ছন্দনাম) সাংবাদিকদের জানায়, গত বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মহুরিপড়া (উড়নি নামক স্থানে) জনৈক ফরিদের দোকানে নাস্তার জন্য গেলে আসার পথে স্থানীয় সিরাজের ছেলে কেফায়েত উল্লাহ (২০) এবং কোনাপাড়া এলাকার মৃত আবুল হোসনের ছেলে ইমরান (১৯) তাকে জোর করে তুলে নিয়ে যায়। একটি ভাঙ্গা ঘরে হাত, পা বেঁধে শারীরিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আমার চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।

ধর্ষিতার মা’ বলেন, অজ্ঞান অবস্থায় লোকজনের সহযোগিতায় আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছি।

তিনি বলেন, আমার স্বামী অপ্রকৃতস্থ (পাগল)। আমি ও আমার দুই মেয়ে প্রতিবন্ধী। ভিক্ষা করে কোন রকম সংসার চালিয়ে আসছি। এখন কার কাছে বিচার চাইবো জানা নেই। তবে, সদর থানার বর্তমান ওসি দরিদ্র বান্ধব সেটা একজনের কাছ থেকে শুনে ওনার কাছে এসেছিলাম। আজ (৭ডিসেম্বর) তিনি (ওসি) আবার ডেকেছেন। এসেছি, ওনার নির্দেশনার অপেক্ষায় আছি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গেল ১ ডিসেম্বর ‘নুরী’ হাসপাতালের ‘ইওসি’ বিভাগের গাইনি ওয়ার্ডে জি-১২ শয্যায় ভর্তি ছিলেন। ২ ডিসেম্বর তাকে ছাড়পত্র দেয়া হয়। হাসপাতালের ছাড়পত্রে শিশুটি ‘সেক্সুয়াল এসল্ট’ হওয়ায় সেবা নিয়েছেন বলে উল্লেখ রয়েছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা জানাজানি হলে অভিযুক্তরাই সত্যতা স্বীকার করেছেন। প্রথমে তারা বিষয়টিকে কোন ধরনের পাত্তা না দিলেও এখন মামলা না করে স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য তদবির করছেন। ইত্তেফাক

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...