ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ৫:৩১ পিএম

কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনভিত্তিক এক সাইবার অপরাধী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে গোপন খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেল ভাড়া নিয়ে সাইবার প্রতারণা চালিয়ে আসছিলেন।

হোটেল কর্তৃপক্ষ জানান, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের এই দলটি হোটেলে অবস্থান নেয়। পরে বৃহস্পতিবার রাতে পুলিশি অভিযানে চক্রটির ওই ৬ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান জানান, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই মূল অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও অনলাইনভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতারণার ধারায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সানুচিং তঞ্চঙ্গ্যা (১৯) নামে এক ...

‘তুমি তো ভালো খেলোয়াড়’ লাইভ অনুষ্ঠানে কক্সবাজারের এনসিপি নেত্রীকে আইনজীবী

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জিনিয়া শারমিন ...
Single Page Footer