উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১০:৪৪ এএম , আপডেট: ১৬/০৩/২০২৪ ১০:৪৮ এএম

হজ্ব যাত্রীদের নিয়ে ব্যবসা করা প্রতিষ্ঠান মহেশখালীর ট্রাভেল এন্ড ট্যুরস্ নামের এক এজেন্সির মালিককে অবৈধ স্বর্ণসহ আটক করেছে চট্টগ্রাম কাস্টমস্ পুলিশ।

আটক ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম বকুল (৫৫)।

আটক রফিকুল ইসলাম বকুল, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা ও মহেশখালী ট্রাভেল এন্ড ট্যুরস্ নামের হজ যাত্রীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিক।

শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রাম শাহ আমনত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধ ১২২০ গ্রাম স্বর্ণসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম কাস্টমস্ হাউজের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, সৌদি আরব থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করার সময় বকুল নামের ওই ব্যক্তির ব্যাগে স্বর্ণের উপস্থিতি টের পাওয়া যায়।

পরে তল্লাশি করে ওই যাত্রীর ব্যাগ থেকে ৩২টি স্বর্ণের চুড়ি উদ্ধার করে কাস্টমস্ পুলিশ। যার ওজন ১২২০ গ্রাম।

আটক রফিকুল ইসলাম বকুলকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer