ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৮/২০২৬ ১১:২২ পিএম

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি চিরিংগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম মাসুম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিজানুর রহমান মোটরসাইকেল চালিয়ে শাহপুরা এলাকায় পৌঁছালে বদরখালীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার হাত, পা ও মাথায় গুরুতর জখম হয়। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহীও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি বলেন, আমাদের সংগঠনের নেতা মিজানুর রহমান ডাম্পট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে চকরিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম মাসুম ছিদ্দিকী আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হবে

পাঠকের মতামত

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer