উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৯/২০২২ ৭:৩০ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ-সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মোজাইফা আলী নামে একটি ট্রলারের জালে ১৫০টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই মাছের নাম ‘রাঙ্গাচয়’।

বৃহস্পতিবার( ১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো আবুল ফয়েজের ট্রলারে বঙ্গোপসাগরের ‘১০ বাইন’ এলাকায় মাছগুলো ধরা পড়ে। একেকটি মাছের ওজন চার থেকে পাঁচ কেজি। সবমিলিয়ে মাছের ওজন দাঁড়িয়েছে সাড়ে ১৭ মণ।

বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে মাছগুলো শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে নিয়ে আসা হয়।শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুব এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রলারের মাঝি নুরুল হোসাইন বলেন, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য মরহুম আলী হোসেনের ছেলে আবুল ফয়েজের মালিকানাধীন এফবি মোজাইফা আলী নামে ট্রলারে ১০জন মাঝিমাল্লা নিয়ে তাঁরা সাগরে মাছ ধরতে যান। প্রথমে রাতে সাগরের ‘১০ বাইন’ এলাকায় জাল ফেলে পরেরদিন বুধরার সকালে জাল তোলা হয়। তখন কয়েকটি রূপচান্দা ও মাইট্টা মাছ ধরা পড়ে। এরপর দ্বিতীয় দফায় ওইদিন রাতে জাল ফেললে বৃহস্পতিবার সকালের দিকে জেলেরা জাল টেনে তুলতেই দেখতে পান, বড় বড় লাল কোরাল ধরা পড়েছে। পরে ট্রলারে জাল তুলে দেখা যায়, চার থেকে পাঁচ কেজি ওজনের ১৫০টি লাল কোরাল মাছ। মাছগুলোর ওজন প্রায় ৭০০ কেজি।

ট্রলারের মালিক আবুল ফয়েজ বলেন, প্রতি মণের দাম হাকাচ্ছেন ২৫ হাজার টাকা করে চেয়েছেন। তবে আব্দুল কাদের ও নুরুল কবির নামের দুজন ব্যবসায়ী ২০হাজার টাকা করে প্রতিমণ পর্যন্ত দাম বলেছেন। ন্যায্যমূল্য না পেলে বরফ দিয়ে মাছগুলো কক্সবাজার নিয়ে বিক্রয় করা হবে বলে তিনি জানান।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুব বলেন, এখন সাগরে ইলিশ ধরার মৌসুম হলেও সেভাবে ইলিশের দেখা মিলছে না। তবে কিছু কিছু ট্রলারে লাল কোরাল ধরা পড়ছে। তাই এলাকার অধিকাংশ ট্রলার কোরাল ধরতে ছুটছেন সাগরে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মাছটি সাধারণত ১ থেকে ৯ কেজি ওজনের হয়। মাছটির বৈজ্ঞানিক নাম Lates calcarifer। এ মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। তা ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল ও পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও দেখা যায়।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...