প্রকাশিত: ১৩/০৪/২০২২ ১:৫২ পিএম

সুজাউদ্দিন রুবেলelis
এক মাস বঙ্গোপসাগরে মাছের আকাল যাওয়ার পর হঠাৎ সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে পহেলা বৈশাখের আগে ইলিশ ধরা পড়ায় খুশি হলেও আকারে ছোট এবং দাম না পাওয়ায় হতাশ জেলেরা।

আর মৎস্য ব্যবসায়ীদের দাবি, সারা দেশে ইলিশ সরবরাহ করেও দাম না পেয়ে লোকসান গুনতে হচ্ছে তাদের।

জানা যায়, গত এক মাস বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পায়নি জেলেরা। তাই অনেক ট্রলার নোঙর করা ছিল কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায়। কিন্তু হঠাৎ করে আবারও সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, যা নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা।

ট্রলার বা ছোট নৌকা ইলিশ নিয়ে ভিড়ছে ঘাটে। গুনে গুনে ভরা হচ্ছে ঝুড়িতে। তবে দাম না পাওয়ায় হতাশ জেলেরা।

জেলেরা জানান, পহেলা বৈশাখের কথা চিন্তা করে ফিশারি ঘাটে নিয়ে আসা হচ্ছে মাছ। তবে দাম পাওয়া যাচ্ছে না। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের।

ব্যবসায়ীরা জানান, ইলিশে সয়লাব মৎস্য অবতরণ কেন্দ্রের পন্টুনে স্তূপ করে রাখা মাছে দেওয়া হচ্ছে বরফ। আবার অনেক স্থানে চলছে ইলিশ প্যাকেটজাত করার কাজ, যা সরবরাহ করা হবে সারা দেশে। কিন্তু ইলিশ আকারে ছোট হওয়ায় মূল্য না পেয়ে লোকসান গুনছেন বলে জানালেন মৎস্য ব্যবসায়ীরা।

তবে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. এহছানুল হক জানালেন, মাছের আকাল কাটিয়ে ফের অবতরণ কেন্দ্রে ফিরেছে ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ।

তিনি বলেন, ইলিশ আকারে ছোট, সে কারণে তারা আশানুরূপ দাম পাচ্ছেন না।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গত দুদিনে সরবরাহ হয়েছে প্রায় ৫০ মেট্রিক টন ইলিশ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...