ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১১/২০২৪ ৭:৫৭ এএম

আতিকুর রহমান মানিক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই মারা গেছেন। নিহত আমির আব্বাস (৪২) পোকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইছাখালী গ্রামের মৃত নূরুল কবিরের ছেলে। রবিবার ( ২৪ নভেম্বর ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে ঘাতক আমির হোছন তাঁর আপন ছোট ভাই ।
এ ঘটনায় আমির হোছন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

স্হানীয় ইউপি মেম্বার মৌলভী কামরুল হক বলেন, গত শুক্রবার দুপুরে পারিবারিক ও সীমানা বিরোধের জের ধরে বাকবিতন্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে আমির আব্বাছের মাথায় আঘাত করেন ছোট ভাই আমির হোছন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আমির আব্বাছকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
সেখানে তার অবস্থার অবনতি হলে আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান বলেন, আমির আব্বাছ হত্যার ঘটনায় আমির হোছন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ।
এজাহার পেলে হত্যা মামলা রুজু করা হবে বলেও জানান ওসি

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...