প্রকাশিত: ২২/০২/২০২২ ৫:৪০ পিএম

কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে নির্মাণাধীন দেশের একমাত্র সাবমেরিন নৌঘাঁটিতে কর্মরত এক চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক চেন ইউকুয়ান (৫৪) চীনের নাগরিক। তিনি দীর্ঘদিন ধরে নৌঘাঁটি নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে রুমমেটরা ঘুম থেকে ডাকতে গেলে চেন ইউকুয়ানকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, ‘সুরতহালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।’

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...