প্রকাশিত: ১৩/০৪/২০২০ ১২:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগ, করোনা ইউনিট, করোনা ল্যাবে কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য উপহার সামগ্রী তুলে দিলেন ‘করোনা সহায়তা তহবিলের’ অন্যতম উদ্যোক্তা এইচ এম নজরুল ইসলাম।
রোববার (১২ এপ্রিল) দুপুরে সদর হাসপাতালেই চিকিৎসকসহ ৬০ স্বাস্থ্যকর্মীর মাঝে ফ্রুট, চিপস, লজেন্স, কোকাকোলা ও কফি প্যাকসহ নানা ধরণের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহিউদ্দিন, সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী, সদর মডেল থানার ওসি অপারেশন মাসুম খাঁন, করোনা সহায়তা তহবিলের উদ্যোক্তা শাখাওয়াত হোসেন, বিএমএ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মারুফ-উর রহমান ও ডা. গোলাম মোস্তফা নাদিমসহ হাসপাতালের চিকিৎসকরা।
‘করোনা সহায়তা তহবিলের’ অন্যতম উদ্যোক্তা এইচ এম নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের এই মহামারিতে সকল ধরণের ভয়ভীতি উপেক্ষা করে রোগিদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসকরা। এই সংকটময় পরিস্থিতিতে একমাত্র ভরসা স্বাস্থ্যখাতের কর্মকর্তা কর্মচারীরা। তাই উৎসাহ দেওয়ার জন্য বিশেষ উপহার নিয়ে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছি।

পাঠকের মতামত

কক্সবাজারে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত, আহত ২

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ...

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...