প্রকাশিত: ০৭/০২/২০২২ ১০:২৯ এএম , আপডেট: ০৭/০২/২০২২ ১০:৩০ এএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি ঘরের মেঝে খুঁড়ে প্রায় ২ লাখের বেশি ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে মোহাম্মদ হাছান নামে একজনকে।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আজ রোববার সন্ধ্যায় গোপন সূত্রে ইয়াবা মজুদের তথ্য পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাটি খুঁড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বাড়িতে থাকা হাছানকে আটক করে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা মজুদের কথা হাছান স্বীকার করেছেন আসামি

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...