ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৭/২০২৩ ৫:৫৫ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মো. সাআদ (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটক ঢাকার যাত্রাবাড়ীর মৃত মো. আহসান উল্লাহর ছেলে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে যান মো. সাআদ। একপর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান সাআদ। বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড ও বিচের কর্মীদের অবহিত করলে তারা তাৎক্ষণিক উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পর্যটন সেলের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer