ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৩/২০২৪ ১১:২২ এএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন আজ। সকাল ৯ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছার কথা রয়েছে তার। মন্ত্রীর একান্ত সচিব এএসএম হুমায়ুন কবির স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুসারে, মন্ত্রী সকাল ১১ টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কক্সবাজার, গণপূর্ত জোন, কক্সবাজার, নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবনিমিয় করবেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর মন্ত্রী দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও বিকেল সাড়ে ৪ টায় সৌজন্য সাক্ষাৎ করবেন কক্সবাজারের সংসদ সদস্যগন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কক্সবাজার পৌরসভার মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে। মন্ত্রী আগামীকাল সকাল ৯টায় মহেশখালীর মাতারবাড়িতে যাবেন। বিকেল ৫ টার পর তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...