প্রকাশিত: ১০/০৮/২০২১ ১০:৫১ পিএম , আপডেট: ১০/০৮/২০২১ ১০:৫৮ পিএম

৪ মাস পর স্বাস্থ্য বিধি মেনে হোটেল মোটেল খোলার নির্দেশ দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে হোটেল কক্ষ ভাড়া দেয়া যাবে না পর্যটকদের।

শুধুমাত্র জীবন ও জীবিকার তাগিদে যারা কক্সবাজার আসবেন তাদেরকেই রাখা যাবে। এছাড়া কক্সবাজারে আগতরা কোনভাবেই নামতে পারবে না সমুদ্র সৈকতে কিংবা যেতে পারবে না জেলার দর্শনীয়স্থান সমূহে।
মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন সাথে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
এ বিষয়ে কক্সবাজার হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে স্বাস্থ্য বিধি একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেয়া যাবে। তবে কোনভাবেই পর্যটককে ভাড়া দেয়া যাবে না। যারা আসবে তাদেরকে পর্যটন স্পটে যেতে বারন করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, গেলো ২৪ জুন পর্যটন সংশ্লিষ্টদের সাথে আমাদের একটি বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্তের আলোকেই মঙ্গলবারের সিদ্ধান্তগুলো গৃহিত হয়েছে।
তিনি আরো বলেন, জরুরী কাজে যারা কক্সবাজার আসবে শুধুমাত্র তাদেরকেই হোটেল রাখা যাবে। এছাড়া পরযটনস্পষ্টসমূহে যেতে পারবে না আগতরা। এবিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সর্ব্বোচ্চভাবে নিশ্চিত করা হবে। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer