ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৫/২০২৫ ৭:৪৫ এএম

কক্সবাজারের পেকুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বয়স্ক বৃদ্ধাও রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত শিশুরা হলেন- একই এলাকার আব্দুল আজিজ (১১), জামিয়া (২৪), আবরার (৭), সাঈদুর রহমান (৮), আলিফা (২৩), নুরুল আজিম (২৬), আফিফা (৫), কামার হোসাইন (৬৫), জারিয়া (৯), আরিয়ান (৬), সুমন (১৭), পারভীন (৩৮), রিয়া মনি (১১), মো. শাহিন আলম (১২), দিলোয়ারা বেগম (৭০), রাশেদা বেগম (৬০)।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে বাচ্চারা মাঠে খেলা করছিল। এমন সময় দুটি পাগলা কুকুর বাচ্চাদের ওপর আক্রমণ করে কামড়াতে থাকে। এসময় শিশুদের চিৎকারের স্বজনরা এগিয়ে আসলেও কুকুরের আক্রমণ থেকে তারা রক্ষা পাইনি। কুকুরের আক্রমণের ভয়ে শিশুদের উদ্ধার করার সাহস পাইনি।

স্থানীয়রা আরও জানান, কুকুর দুটি পুরো মাতবর পাড়া এলাকায় প্রায় সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চালায়। এরপর থেকে বিভিন্ন এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের আক্রমণ আহত ১৬ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...