প্রকাশিত: ২৩/০১/২০২২ ১:১৩ পিএম

এম এ আজিজ রাসেল ::
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কোচিং সেন্টার ও বাণিজ্য মেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) বিকালে বাহারছড়া এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।

এসময় সরকারের নির্দেশনা অমান্য করে PELC কোচিং পরিচালনার দায়ে এক শিক্ষককে দন্ডিবিধি ১৮৬০ এর আওতায় ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়৷ সেইসাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোচিং বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। এছাড়া বাণিজ্য মেলায় আগত দর্শণার্থী ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের নিমিত্ত অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসার, কক্সবাজারের সদস্যরা। জনস্বার্থে জেলা প্রশাসের অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer