প্রকাশিত: ১৮/০৩/২০২২ ৪:৪৩ পিএম , আপডেট: ১৮/০৩/২০২২ ৪:৪৪ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ড্যাগার ও চাকুসহ ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটকরা হলেন- মো. সালাউদ্দিন (৩২), মো. রশিদ উল্লাহ (৩৫), মো. জোহার (১৭), পিতা-মনির আহাম্মদ, মো. রফিকুল ইসলাম (১৬), মো. ইউনুস।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সুগন্ধা সড়কে অবস্থানকালে পাচঁজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ড্যাগার ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই পেশাদার কিশোর গ্যাংয়ের সদস্য। সৈকতে ঘুরতে আসা পর্যটকদের ড্যাগার-চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং আঘাত করে সর্বস্ব লুট করত তারা।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer