প্রকাশিত: ২৫/০৭/২০২১ ১:২২ পিএম

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে কক্সবাজারে। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে গত ২৪ ঘণ্টায়। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে শনাক্তের হার ৪০.৪১ শতাংশ। যা জেলায় অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টা নমুনা পরীক্ষায় দুই জন রোহিঙ্গাসহ ১৭৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে দুই জনের। এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান।

সিভিল সার্জন জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও জেলা সদর হাসপাতালসহ অন্য হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট করা হয়েছে ১৮৮ জনের।
সুত্র:বিডি২৪লাইভ ডট কম

নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৮৯ জন, রামুর বাসিন্দা ২০ জন, উখিয়ার বাসিন্দা ১৬ জন, চকরিয়ার বাসিন্দা ৩ জন, টেকনাফের বাসিন্দা ৩২ জন, পেকুয়ার বাসিন্দা ৫ জন, কুতুবদিয়ার বাসিন্দা ৩ জন ও মহেশখালীর বাসিন্দা ৭ জন। এছাড়াও টেকনাফে বসবাসরত দুই জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের রিপোর্ট পজিটিভ এসেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer