প্রকাশিত: ২০/০৮/২০২১ ২:০০ পিএম

ইমাম খাইর::
কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রিচার্ড (৫০) নামক বিদেশি নাগরিক।
শুক্রবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি কেনিয়ার বাসিন্দা এবং ডেনিস রিফিউজি কাউন্সিল (ডিয়ারসি) কক্সবাজার অফিসের ম্যানেজার।
মিঃ রিচার্ড বৃহস্পতিবার (১৯ আগষ্ট) রাতে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে ভর্তি হয়েছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোঃ শাহীন আব্দুর রহমান চৌধুরী।
তিনি জানান, মিঃ রিচার্ড করোনা আক্রান্ত হয়ে মারা যান। লাশটি হাসপাতালের মর্গে রয়েছে। এখনো তার বিস্তারিত পরিচয় হাতে আসেনি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি হস্তান্তর করা হবে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...