নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১/০৬/২০২৪ ৮:৩৩ পিএম

কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে আসার সময় চকরিয়ার ফাসিয়াখালী এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে পর্যটকের টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

শুক্রবার (২১ জুন) রাত আড়াইটার দিকে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত অ্যাডভোকেট রুবেল খান ও তার এক বন্ধু শুক্রবার রাত সাড়ে ৩টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

আহত রুবেল খান জানান, তিনি এবং তার কয়েক বন্ধু মিলে সাজেকে ঘুরতে আসেন। সেখান থেকে কক্সবাজার আসার সময় চকরিয়া সেনাবাহিনী ক্যাম্পের পরে তাদের বাইক গতিরোধ করে তাদের টাকা পয়সা, দু’টি মোবাইল ফোন এবং মোটরসাইকেল নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় তাদেরকে দায়ের কোপ ও রড দিয়ে আঘাত করে জখম করা হয়।

এছাড়াও একই দিন রাতে শহরের বড় বাজারে ব্যবসায়ী রবিউল হোসেন নামক এক চাউল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে। তাকেও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি জানান, দোকান থেকে বাড়ি ফেরার সময় চার পাঁচ জন যুবক রাত বারোটার দিকে এলোপাতাড়ি তাকে ছুরিকাঘাত করে জখম করে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতাল আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এতে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে জানান স্থানীয়রা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কক্সবাজার পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...