ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৮/২০২৫ ৯:৩৪ এএম

কক্সবাজারে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে বিনামূল্যে ‘পরিবহন সুবিধা’র ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা পুলিশ।

প্রথম ধাপে শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা আগামী ১৭, ১৮ ও ১৯ আগস্ট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে।

১৭ ও ১৯ আগস্ট তারিখে এইচএসসি পরীক্ষা থাকায় অনেক প্রার্থীর এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা থেকে ‘মানবিকভাবে বিবেচনায়’ এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন।

তিনি বলেন, পরীক্ষার্থীদের যাতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে কোনো প্রতিবন্ধকতা না হয়, সেজন্য জেলা সদর থেকে দূরবর্তী উপজেলার পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিবহন সেবার ব্যবস্থা করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার যেসব প্রার্থী এইচএসসি পরীক্ষার্থী তারা ১৭ ও ১৯ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষে প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে যাত্রার নির্ধারিত স্থান থেকে বিনা খরচে পুলিশ লাইনসে আসার সুযোগ পাবে।

পুলিশের সরাসরি তত্ত্বাবধানে এসব প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার এই বিশেষ উদ্যোগ নিয়োগ পরীক্ষাকে আরও অংশগ্রহণমূলক ও প্রার্থীবান্ধব করে তুলবে বলে মনে করেন, অতিরিক্ত পুলিশ সুপার ( গণমাধ্যম মুখপাত্র) জসিম উদ্দীন চৌধুরী।

তিনি  বলেন, মেধা, স্বচ্ছতা, যোগ্যতা ও বৈষম্যহীনতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ প্রসঙ্গে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করা চকরিয়ার এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ আমিন বলেন, মাইলস্টোন দুর্ঘটনার কারণে পরীক্ষা পিছিয়ে ১৭ তারিখ করা হয়, আবার এই নিয়োগ পরীক্ষাও একই দিন তাই দুশ্চিন্তায় ছিলাম। ভেবেছি এটাও পেছানো হবে যাই হোক এখন এমন ব্যবস্থা আমাদের জন্য ভালো হয়েছে।

যাত্রার সময়সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ আগসট পেকুয়ার মগনামা ঘাট থেকে বিকেল ৩টায়, পেকুয়া চৌমুহনী থেকে বিকেল ৩টা ২০ মিনিটে এবং চকরিয়া বাস স্ট্যান্ড থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ‘ব্যবস্থা করা’ পরিবহনগুলো। ঢাকা পোস্ট

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...