প্রকাশিত: ০৮/০১/২০২০ ২:৩৩ পিএম

বলরাম দাশ অনুপম :
কক্সবাজারে ইয়াবা সেবন করে মৃত্যুর সাথে যুদ্ধ করছে আবু নাঈম নামের এক পর্যটক। সে পুরান ঢাকার আবুল হাসেমের ছেলে। মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর দেলোয়ার প্যারাডাইস নামের একটি হোটেলে এই ঘটনা ঘটে।

ইয়াবা সেবনে স্বর্ণা রশিদ নামের ঢাকার এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো ইয়াবা সেবনে এমন ঘটনা ভাবিয়ে তুলেছে পর্যটক ও স্থানীয়দের। মৃত্যুর সঙ্গে লড়াই করছে আবু নাঈম (২৫) নামে এক পর্যটক। হোটেল সুত্র বলছে, গত ৬ জানুয়ারী দেলোয়ার প্যারাডাইস নামে এ হোটেলে উঠে পুরান ঢাকার আবুল হাসেমের ছেলে আবু নাঈম (২৫) ও লাজিম খান নামে দুই বন্ধু। ওই রুমেই নাঈমের স্ত্রী পরিচয়ে উঠে নাদিয়া আক্তার (২০) নামে এক তরুণী।

SUGGESTED NEWSMgid

অ্যান্টি এজিং গোপন সত্যই সহজ। এটি প্রতিদিন ব্যবহার করুন
Goji Cream
৭ জানুয়ারী রাত সাড়ে নয়টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকদের মতে, তিনি অতিরিক্ত ইয়াবা সেবন করেছেন। যার প্রভাবে তিনি অসুস্থ হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মূলত নাদিয়া আক্তার তার স্ত্রী নয়। গার্লফ্রেন্ড হিসেবে আসছেন তিনি। তারা এক রুমে তিনজন ছিলেন সেটা নিয়েও চলছে ধোয়াশা। তবে হোটেলের এক বয় ছেলে তাদের এ ইয়াবা সরবরাহ করেছে বলে ধারণা পুলিশের। দেলোয়ার প্যারাডাইসের জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস দাবি করেন, এটি হোটেল কক্ষে হতে পারে না। এরা বাহিরে কোথাও সেবন করেছে বলে ধারণা তার। তবে এক কক্ষ দুই যুবক ও এক নারী অবস্থানের বিষয়ে আইনগত ব্যাখ্যা না দিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ ইয়াসিন বলেন, বিষয়টি শুনেছি। তবে কি কারণে তিনি অসুস্থ হয়েছেন তা এখনও ষ্পষ্ট নয়।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...