প্রকাশিত: ০৩/০২/২০২০ ২:৫৫ পিএম , আপডেট: ০৩/০২/২০২০ ৫:৪১ পিএম

অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে বিষক্রিয়ায় কক্সবাজারে এক পর্যটক মারা গেছেন। রোববার একটি হোটেল ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম আবির রহমান রুমি (২৪)। ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার মিজানুর রহমানের পুত্র আবির একটি বিপনন সংস্থায় কাজ করতেন। বন্ধুদের সাথে তিনি কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে মুনতাসির তাহামিদ নিস্বর্গ নামের এক ব্যাক্তি তার বন্ধু আবির রহমান রুমিকে সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে রোগীর শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকীৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার ইনেসপেক্টর অপারেশন মাসুম খান জানান, আবিরের বাবা মিজানুর রহমান বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করে। পিতার আবেদনে প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ গত রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সুত্র : সিবিএন

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer