প্রকাশিত: ২১/১১/২০২১ ৮:২৬ পিএম

কক্সবাজারের ঈদগাঁও বনে আরও একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সাতঘরিয়াপাড়া এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

বন বিভাগ ও এলাকাবাসী জানান, রোববার সকাল ৭টার দিকে স্থানীয় এক কাঠুরিয়া বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে একটি ঝিরিতে হাতিটির মৃতদেহ দেখতে পান।
স্থানীয় লোকজন বন বিভাগকে বিষয়টি জানালে দুপুর ১২টার দিকে বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, মৃত হাতিটি পুরুষ এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মতো হবে। এটি দৈর্ঘ্যে ৭ ফুট, প্রস্থে ৫ ফুট এবং শুঁড় আড়াই ফুট।

কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রান্তোষ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা এসে হাতিটির ময়নাতদন্ত করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে হাতিটির গায়ে ক্ষতচিহ্ন রয়েছে।’

উল্লেখ্য, এ নিয়ে গত এক বছরে কক্সবাজারের বনে ৯টি বুনোহাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েকটি হাতিকে গুলি ও বৈদ্যুতিক ফাঁদ পেতে মারা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...