জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ৫:২৯ পিএম

কক্সবাজারের চৌফলদন্ডী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী ১০টি বই, ২৯টি লিফলেট, ১টি ডায়েরি, ২টি মাদরাসার পরিচয়পত্র, ২টি এনআইডি, ২টি মোবাইল ফোন ও ৪ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে এ অভিযান চালানো হয়। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার র‌্যাব -১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, জামালপুরের ইসলামপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে মো. জাকারিয়া মন্ডল (১৯), ভোলার মো. নুরুল আমিনের ছেলে মো. নিয়ামত উল্লাহ (২১) ও ফেনী সোনাগাজীর ইদ্রিস আলীর ছেলে মো. ওজায়ের (১৯)। র‌্যাবের দাবি এ তিনজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চৌফলদন্ডি এলাকায় অভিযান চালায়। এ সময় এসব বই ও অন্যান্য মালামালসহ এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ঈদের ছুটিতে মাদরাসা বন্ধ থাকায় আটকরা বাড়িতে আসেন। ছুটি শেষে পুনরায় মাদরাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু মাদরাসায় না গিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন নীতি নির্ধারণের জন্য গোপন বৈঠক করার জন্য কক্সবাজারে একত্র হয়েছিল। বৈঠকের সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য এবং তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ যোগদান কথা স্বীকার করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...