প্রকাশিত: ০৭/০৭/২০১৯ ৬:০২ পিএম

বার্তা পরিবেশক::
ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে “চলো গ্রন্থাগারে চলো-দেখি সম্ভাবনার আলো” এই শিরোনামে ৬ ও ৭ জুলাই জেলা সরকারি গণগ্রন্থাগার কক্সবাজারে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন। ক্যাম্পেইনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল শিশুদের জন্য চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, টয়ব্রিকস সেশন, কম্পিউটার কোডিং সেশন, নারীবান্ধব গ্রন্থাগার গঠন বিষয়ক মতবিনিময় সভা এবং সরকারি গণগ্রন্থাগারের উন্নয়ন বিষয়ক অন্যান্য আলোচনা সভা। জেলা সরকারি গণগ্রন্থাগার কক্সবাজার চত্বরে গত ৬ ও ৭ জুলাই প্রতিদিন সকাল ৯ঃ৩০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইনের নানা কর্মসূচি। ৬ জুলাই সকাল ৯:৩০টায় দুই দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধনী ঘোষণা করেন উদ্বোধনী পর্বের প্রধান অতিথি জাহানারা পারভীন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গণগ্রন্থাগার অধিদপ্তর; বিশেষ অতিথি আশীষ কুমার সরকার, সাবেক মহাপরিচালক (অতিরিক্ত সচিব), গণগ্রন্থাগার অধিদপ্তর; বিশেষ অতিথি অরুণ কুমার বিশ্বাস, অতিরিক্ত কমিশনার, বাংলাদেশ কাস্টমস এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আমিন আল পারভেজ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কক্সবাজার।

উল্লেখ্য যে, গত ১৯ মার্চ, ২০১৯ রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের কনফারেন্স হলে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের এই এক বছরব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন “চলো গ্রন্থাগারে চলো-দেখি সম্ভাবনার আলো”। কক্সবাজারসহ বাংলাদেশের মোট ২৫টি জেলায় আয়োজিত হতে যাচ্ছে এই ক্যাম্পেইনটি।

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...
Single Page Footer