প্রকাশিত: ২৮/০৭/২০২১ ৮:৩২ এএম

হেফাজতে ইসলামী বাংলাদেশের বিলুপ্ত কমিটির নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করাকে কেন্দ্র করে কক্সবাজারে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় মাওলানা মুকাররমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ জুলাই) বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে মামুনুল হককে গ্রেফতারের ঘটনায় গত ৩ এপ্রিল কক্সবাজারে হেফাজতে ইসলামী বিক্ষোভ মিছিল করে। মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশের ওপর হামলা এবং কিছু স্থাপনা ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।

এ মামলায় ৫ এপ্রিল পুলিশ মাওলানা মুকাররমকে গ্রেফতার করে। পরে বিচারিক আদালতে জামিন পেয়ে তিনি হাইকোর্টে আবেদন জানান

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer