প্রকাশিত: ১৮/০৫/২০১৭ ৯:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের ইসলামপুর থেকে দেশীয় ৫টি অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ কালু মিয়া (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। বুধবার বিকাল ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুম নগর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জুম নগর এলাকায় অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ কালু মিয়াকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ি থেকে ৫টি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

রুহুল আমিন জানান, কালু মিয়া একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদগুলো স্থানীয় অপরাধীদের কাছে বিক্রির জন্য এনেছিল। তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer