প্রকাশিত: ১০/০৮/২০২০ ৯:৪৯ পিএম

রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজারের ফজল আহম্মদ ও ইউনুস নামে দুই ব্যাক্তির জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি ফরিদ আহমেদের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. ওজি উল্লাহ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন (মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা।

এর আগে এই দুই আসামিসহ পাঁচ সদস্যের পাচারকারী দল ১০/১২ জন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাচারকারী দলের সদস্য ফয়েজের বাড়ি মহেশখালী থানার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা পাড়ার বাড়িতে সমবেত করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত ১২ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মহেশখালী থানার ঠাকুরতলার খেজুর গাছতলা ঘাটে খালের ওপর একটি কাঠের তৈরি ফিশিং বোট, সক্রিয় ইঞ্জিন ও অন্যান্য আলামতসহ রোহিঙ্গাদের উদ্ধার করে পুলিশ। পরে মহেশখালী থানার এস আই সৈয়দ ছানাউল্লাহ বাদী হয়ে থানার একইদিন মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...