প্রকাশিত: ১৩/১১/২০২০ ১০:০৮ পিএম

কক্সবাজারের জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ঘূর্ণিঝড় আশ্রয় পুনর্বাসন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস প্রকল্পে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দুই মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এক মিলিয়ন এবং সৌদি আরবের মানবিক ত্রাণ সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) এক মিলিয়ন ডলার করে সহায়তা দেবে।

শুক্রবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, ইউএসএআইডির ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর জন বার্সা যৌথ স্বাক্ষরের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে কেএসরিলিফ-এর সুপারভাইজার জেনারেল ডা. আবদুল্লাহ আল রাবেহ, সৌদি আরবে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন আবিদাইদ এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রীমা বিনতে বান্দার সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।

ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বার্সা কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরসহ ৮ লাখ ৬০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা স্থানীয় জনগোষ্ঠী যারা চরম প্রতিকূল আবহাওয়া ও কোভিড-১৯ মহামারির কারণে আরো অনেক বেশি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, তাদের সহায়তা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর কেএসরিলিফের সঙ্গে ইউএসএআইডি-এর দীর্ঘকালীন সহযোগিতার কথা উল্লেখ করে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য চাহিদা-ভিত্তিক মানবিক সহায়তার ক্ষেত্রে শীর্ষস্থানীয় দাতা হিসেবে ইউএসএআইডি’র কাজের সঙ্গে যোগদানের জন্য কেএসরিলিফের প্রশংসা করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer